শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কিশোরগঞ্জের বন্নী নদীতে সেতু নির্মাণ করা জরুরি।

Author

মোঃ শরীফুল ইসলাম , Dhaka Central University, Dhaka College Campus, Dhaka.

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ পাঠ: ১৪ বার

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ১ নম্বর রায়টুটী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর রাজি বাজার সংলগ্ন বন্নী নদীতে সেতু নির্মাণ করা জরুরি। কেননা দীর্ঘদিন ধরে পংধুলন, হরিপুর, গল্লী ও রাজী গ্রামের মানুষ বন্নী নদীর ফেরিঘাটের মাধ্যমে প্রতিনিয়ত উত্তর রাজীর বাজারে যাতায়াত করতে হয় । কাজেই উত্তর রাজী বাজার হয়ে এই তিন গ্রামের মানুষ বিভিন্ন জায়গায় চলাচল করে থাকে । তাছাড়াও প্রতিদিন হাজারো সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও অসুস্থ রোগী চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই নদীতে দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে গ্ৰামবাসীদের ব্যবসা -বানিজ্য জনদুর্ভোগে পরিণত হয়েছে। অন্যদিকে গর্ভবতী নারী, বয়স্ক মানুষ ও অসুস্থ পথচারীদের জন্য এ নদী পথে চলাচল করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়েছে। হাওরের বুকে ভাসমান গ্ৰাম গুলো দেখলে মনে হয় এ যেন নীল জলরাশির বুকে এক স্বর্গ রাজ্য। অথচ হাওর অঞ্চলের মানুষের জীবন বৈচিত্র্যময়! হাওর অঞ্চলের মানুষের জীবন খুবই কষ্টদায়ক ও বেশ ঝুঁকিপূর্ণ। সময়ের আবর্তে হাওরে ভিন্ন রুপ ধারণ করে ফলে বৈরী আবহাওয়ার কারণে তাদের নানা সংকটের সম্মুখীন হতে হয়। প্রতিবছর বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, অনেক সময় ব্যবসায়ীরা রাতে বাড়ির ফিরার সময় ফেরিঘাটে নৌকার মাঝিকে খুঁজে পাওয়া যায় না। ফলে কৃষকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করণে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি পায়। এই নদীটি শুধু যাতায়াতের পথ নয় বরং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রধান মাধ্যম। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও, বন্নী নদীতে টেকসই সেতুর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। ফলে জনগণের দুর্ভোগ কমার পরিবর্তে প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে । একটি উন্নত সেতু কেবল মানুষের যাতায়াত সহজ করবে না, বরং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণ কিন্তু সেই অনুযায়ী বাড়েনি জীবন যাত্রার মান। একটি দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। হাওরাঞ্চলের উন্নয়ন ব্যতিরেকে একটি দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করাও মুশকিল। একটি দেশ তখনই উন্নতির শীখরে পৌঁছাতে পারে যখন প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো উন্নত হয়। এজন্য বন্নী নদীতে সেতু নির্মাণ করা আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই অতি দ্রুত বন্নী নদীতে সেতু নির্মাণ কাজ শুরু করা হোক। জনদুর্ভোগ লাঘবের জন্য ইটনা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিঃদ্রঃ: এই লেখাটা ১৪/১১/২৬ খ্রি: দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মোঃ শরীফুল ইসলাম, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা কলেজ।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।