শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

যে ব্যবস্থা প্রতি দুজনে একজনকে অনুত্তীর্ণ করে!

Author

মুর্শেদুর রহমান রুপক , রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬ পাঠ: ৩২ বার

যে ব্যবস্থা প্রতি দুজনে একজনকে অনুত্তীর্ণ করে!

ফল প্রকাশের সকালে দেশের লাখো ঘরে একধরনের নীরবতা নামে। মোবাইলের পর্দায় রোল নম্বর বসিয়ে ফল আসার যে কয়েকটি সেকেন্ড, তার মধ্যেই একটি পরিবারের দুই বছরের রাতজাগা, কোচিংয়ের খরচ আর ভবিষ্যতের স্বপ্ন দম আটকে দাঁড়িয়ে থাকে। ৩১ অক্টোবর সেই অপেক্ষার শেষে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী দেখল, তাদের নামের পাশে লেখা ‘অনুত্তীর্ণ’। প্রশ্নটা তাই শুধু তাদের নিয়ে নয়। প্রশ্ন হলো, যে ব্যবস্থা প্রতি দুজনের একজনকে অনুত্তীর্ণ করে, সে নিজে কতটা উত্তীর্ণ?

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, ২০০৪ সালের পর যা সর্বনিম্ন। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন, গত বছর যা ছিল ৬৯ হাজার ৯৭। কিন্তু এই সংখ্যাকে আকস্মিক দুর্ঘটনা ভাবলে ভুল হবে। ২০২২ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৬৪, ২০২৪ সালে ৭৭ দশমিক ৭৮, ২০২৫ সালে ৫৮ দশমিক ৮৩ এবং এবার ৫২ দশমিক ১২ শতাংশ। চার বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ৩৩ দশমিক ৮৩ শতাংশ পয়েন্ট। গত বছরই ২০২টি প্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থীও পাস করেনি, এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৯৩। একটি রেখা যখন ধারাবাহিকভাবে নিচের দিকে নামে, তখন তা আর বিচ্ছিন্ন ঘটনা থাকে না, হয়ে ওঠে প্রবণতা। আর প্রবণতার ব্যাখ্যা খুঁজতে হয় কাঠামোর ভেতরে।

 

ব্যাখ্যা অবশ্য নানা দিক থেকে এসেছে। শিক্ষামন্ত্রী বলেছেন, ফল সন্তোষজনক নয় এবং শিখন পদ্ধতিতে ঘাটতি আছে। উত্তরপত্র মূল্যায়নে ত্রুটি ছিল কি না, তা পুনর্মূল্যায়নের পরই বোঝা যাবে বলেও তিনি জানিয়েছেন। ঢাকা

 

শূন্য পাসের প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের হুমকির আগে সহায়তার ব্যবস্থা করতে হবে, নইলে শাস্তিটা শেষ পর্যন্ত শিক্ষার্থীদেরই পেতে হবে। যারা অকৃতকার্য হলো, তাদের জন্য কারিগরি বা দক্ষাতাতিজিরার দিনের বিকল্প পথ খোলা রাখতে হবে, যাতে একটি পরীক্ষায় ব্যর্থতা কারো সারা জীবনের ব্যর্থতার কারণ না হয়

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ দায়ী করছেন ২০২৪-পরবর্তী অস্থিরতা ও শিক্ষার্থীদের পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়াকে। একই সঙ্গে তার মতে, আগে খাতা যথাযথভাবে মূল্যায়ন না করেও পাসের হার বাড়ানোর প্রবণতা ছিল। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেছেন শ্রেণিকক্ষে অনুপস্থিতি আর পড়াশোনায় আগ্রহ কমে যাওয়ার কথা। প্রতিটি সখায়বীদ সত্য আছে, কিন্তু সবকিছু একসঙ্গে মিলিয়ে দেখলে একটি অস্বস্তিকর সিদ্ধান্তে পৌঁছাতে হয়। আগের ফল যদি সত্যিই ফাঁপা হয়ে থাকে, তবে আজকের ৫২ শতাংশই আমাদের শিক্ষার প্রকৃত চেহারার কাছাকাছি। আর আগের ফল যদি যথার্থ হয়ে থাকে, তবে অল্প কয়েক বছরের ধাক্কায় ব্যবস্থার ভিত এতটা নড়ে গেছে যে তা কখনোই মজবুত ছিল না। দুই ক্ষেত্রেই উত্তর

 

এক: আমাদের শিক্ষাব্যবস্থার ভেতরের শক্তি যতটা দেখানো হয়েছে, বাস্তবে ততটা ছিল না। সংকট কোনো একটি অঞ্চলের নয়। রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৩ দশমিক ৮ শতাংশ পয়েন্ট কম। বরিশালে ৪৪ দশমিক ৮৪, যশোরে ৪৪ দশমিক ৯২, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮, কারিগরি বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ। ভৌগোলিক অবস্থান আলাদা, কিন্তু সংকটের ছায়া একই। এই ছায়ার উৎস কি এইচএসসির দুই বছরেই? সম্ভবত না। বিশ্বব্যাংকের ২০২০ সালের এক

 

প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের মাত্র ৫৮ শতাংশ ১০ বছর বয়সী শিশু সামান্য বা কোনো সহায়তা ছাড়াই একটি সহজ অনুচ্ছেদ পড়তে পারে। অর্থাৎ উল্লেখযোগ্যসংখ্যক শিশু প্রাথমিক স্তরেই প্রয়োজনীয় পড়ার দক্ষতা অর্জন করতে পারছে না। বিশ্বব্যাংকের ২০১৮ সালের বিশ্ব উন্নয়ন প্রতিবেদনেও বাংলাদেশের শিক্ষার মান নিয়ে উদ্বেগের চিত্র উঠে এসেছিল। সেখানে দেখানো হয়, প্রত্যাশিত প্রায় ১১ বছরের বিদ্যালয়জীবনের বিপরীতে নিম্নমানের শিক্ষার কারণে একজন শিক্ষার্থীর কার্যকর শিক্ষালাভের সময় প্রায় সাড়ে চার বছর কমে যেতে পারে। যে শিশু প্রাথমিক স্তরে পড়া ও গণনার ভিত গড়তে পারেনি, সে ইংরেজি, গণিত আর বিজ্ঞানের কঠিন সিঁড়ি বেয়ে কলেজে এসে হোঁচট খাবে, এটাই স্বাভাবিক। এ বছর এইচএসসির ফলেও সেই দুর্বলতার ইঙ্গিত মেলে। ১১টি শিক্ষা বোর্ডে ইংরেজিতে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন শিক্ষার্থী। ইংরেজিতে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ব্যর্থতা কেবল একটি বিষয়ের দুর্বলতা নয়; এটি দীর্ঘদিনের শিখনঘাটতিরও প্রতিফলন। ২০১৭ সালে বিশ্বব্যাংক গ্রামীণ বিদ্যালয়ে ইংরেজি, গণিত ও বিজ্ঞানের যোগ্য শিক্ষকের ঘাটতির কথা বলেছিল। ফলের ধরন দেখে মনে হয়, সেই ঘাটতি পুরোপুরি কাটেনি।

করণীয় তাহলে কী? ফলের কেবল গড় নয়, বিষয় ও বোর্ডভিত্তিক বিশ্লেষণ জনসমক্ষে আসা দরকার: ইংরেজিতে কত, গণিতে কত, কোথায় কেন। মন্ত্রী নিজেই যখন মূল্যায়নে ত্রুটির সম্ভাবনা বাদ দিচ্ছেন না, তখন পুনর্মূল্যায়নের ফলও স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। গ্রামাঞ্চলে ইংরেজি, গণিত ও বিজ্ঞানের যোগ্য শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, প্রাথমিক স্তরে পড়তে পারা এবং গণনার দক্ষতার নিয়মিত যাচাই জরুরি। শূন্য পাসের প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের হুমকির আগে সহায়তার ব্যবস্থা করতে হবে, নইলে শাস্তিটা শেষ পর্যন্ত শিক্ষার্থীদেরই পেতে হবে। যারা অকৃতকার্য হলো, তাদের জন্য কারিগরি বা দক্ষতাভিত্তিক বিকল্প পথ খোলা রাখতে হবে, যাতে একটি পরীক্ষায় ব্যর্থতা কারো সারা জীবনের ব্যর্থতার কারণ না হয়।


লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

লেখক: যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩ নভেম্বর ২০২৬ তারিখে প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।