বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ হোক

Author

কাজী মালিহা আকতার , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৪ পাঠ: ২৯ বার

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা আমরা সবাই জানি। এমনকি সিগারেটের প্যাকেটেও লেখা থাকে। তবু ধূমপায়ীরা ধূমপান করে। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ক্যান্সারের (বিশেষত ফুসফুসের ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, ল্যারিংস ও মুখগহ্বরের ক্যান্সার) ঝুঁকি বহুগুণ বাড়ে। ধূমপান উচ্চ রক্তচাপ ও প্রান্তীয় রক্তনালির রোগ সৃষ্টি করতে পারে। ধূমপায়ী ব্যক্তি শুধু নিজের ক্ষতিই করছে না বরং আশপাশের মানুষ ও পরিবেশেরও ক্ষতি করছে। এছাড়া গর্ভবর্তী নারীদের ওপরও ধূমপানের ক্ষতিকর প্রভাব পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে প্রতি বছর সারাবিশ্বে প্রায় ৬০ লাখ লোক তামাকের ক্ষতিকর প্রভাবে মারা যায় (সর্বমোট মৃত্যুর প্রায় ১০ শতাংশ), যার প্রায় ৬ লাখ পরোক্ষ ধূমপানের শিকার। তাই পরোক্ষ ধূমপানের প্রভাবে যেন কারো ক্ষতি না হয় এর জন্য পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করতে হবে এবং এর বিরুদ্ধে কঠোর আইন করতে হবে। আইন করলেই শুধু চলবে না, আইনের প্রয়োগও করতে হবে। তাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: অর্থ সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।