বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

যুদ্ধ

Author

রুমিয়া হক শর্মী , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ৭ মার্চ ২০২৬ পাঠ: ৪১ বার

যুদ্ধ মানে

ভোর হওয়ার আগেই হঠাৎ নেমে আসা অন্ধকার।

নিস্তব্ধ মাঠে বুটের শব্দ,

ভাঙা স্বপ্নের আহাজারি বারবার।

যুদ্ধ মানে

রক্তমাখা আকাশ জুড়ে ধোঁয়ার কালো দাগ,

মানুষ তখন মানুষ নয়

সংখ্যা মাত্র, পরিসংখ্যানের অনুরাগ।

যুদ্ধ মানে

মায়ের চোখে শুকনো জল,

শিশুর কাঁপা হাত,

ভাঙা ঘরের ইটের নিচে

চুপচাপ লুকিয়ে থাকা রাত।

লেখক: দপ্তর সম্পাদক, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ৭ মার্চ ২০২৬ তারিখে শব্দচাষী পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।