বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কোচিং ব্যবসা আর কত?

Author

ফাহিম ফয়সাল , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১০ মার্চ ২০২৪ পাঠ: ৩২ বার

উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একটি সিট নিজের দখলে নেয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে চলে ভর্তিযুদ্ধ। প্রতিবছর গড়ে প্রায় আড়াই লক্ষের বেশি শিক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নেয়। এই সময়টিতে চলে বিভিন্ন কোচিং সেন্টারের রমরমা ব্যবসা। যেখানে ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে গুনতে হয় মোটা অঙ্কের অর্থ। যা একজন উচ্চবিত্ত পরিবারের সন্তানের কাছে খুব বেশি মনে না হলেও, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের কাছে অনেক বেশি। আবার কোচিংয়ে ভর্তি হয়েও অনেকে তাদের পছন্দসই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এর ব্যর্থতার দায় শুধুমাত্র ওই শিক্ষার্থীর নয়। কলেজের উচ্চ মাধ্যমিকের সিলেবাস যেভাবে শেষ করানো হয়, তা দিয়ে কেন একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারে না? কেন তাকে কোচিংয়ে ভর্তি হতেই হবে? তাই বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, স্কুল-কলেজের শিক্ষা ব্যবস্থার অবস্থা উন্নত করে কোচিং ব্যবসার লাগাম টানুন।

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১০ মার্চ ২০২৪ তারিখে দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।