বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ছোট্ট চড়ুই

Author

সাব্বির হাসান নিরব , বাজিতপুর সরকারি কলেজ, কিশোরগঞ্জ

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ পাঠ: ৩০ বার

​ছোট্ট চড়ুই

​ছোট চড়ুই, তুমি কেন

রাগ করেছ আজ?

ফিরে এসো ঘরের কোণে

পড়তে পারে বাজ।

​ছোট সোনা, জাদু-টোনা

করছে না আজ সাজ,

তুমি এলেই তার ঠোঁটে

ফুটবে হাসির ভাঁজ।

​বাইরে এখন মেঘের ভেলা,

ঝড়-বাতাসের মেলা,

ঘরে এসে সোনার সাথে

করবে তুমি খেলা।

​দুজন মিলে খাবে শুধু

দই, মুড়ি আর চিঁড়া,

সাথে দিব মিষ্টি স্বাদের

নলেন গুড়ের শিরা।

সাব্বির হাসান নীরব

শিক্ষার্থী, সম্মান (দ্বিতীয় বর্ষ), রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

বাজিতপুর সরকারি কলেজ, কিশোরগঞ্জ

লেখক: সাংগঠনিক সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১১ অক্টোবর ২০২৫ তারিখে দেশ রুপান্তর পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।