বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

তোমাকে পেয়েছি বাংলাদেশ

Author

তামান্না হেলাল

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ পাঠ: ১৬ বার

তোমাকে পেয়েছি বাংলাদেশ

অনেক ত্যাগের বিনিময়ে,
তোমাকে পেয়েছি বাংলাদেশ।
লক্ষ শহিদের রক্ত নদীর বিনিময়ে,
তোমাকে পেয়েছি বাংলাদেশ।
সালাম,রফিক, বরকতের জীবনের বিনিময়ে,
তোমাকে পেয়েছি বাংলাদেশ।
লক্ষ বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে,
তোমাকে পেয়েছি বাংলাদেশ।
সন্তান হারানো মায়ের আত্মচিৎকারের বিনিময়ে,
তোমাকে পেয়েছি বাংলাদেশ।
স্বামী হারা নববধূর হাহাকারের বিনিময়ে,
তোমাকে পেয়েছি বাংলাদেশ।
স্বপ্ন ভেঙে যাওয়া বাবার বেদনার বিনিময়ে,
তোমাকে পেয়েছি বাংলাদেশ।
ভূমিষ্ঠ হবার আগেই বাবাকে হারানো সন্তানের শূন্যতার বিনিময়ে,
তোমাকে পেয়েছি বাংলাদেশ।
ভাই হারা বোনের চোখের জলের বিনিময়ে,
তোমাকে পেয়েছি বাংলাদেশ।
অপেক্ষায় থাকা প্রিয়ার রক্তাক্ত হৃদয়ের বিনিময়ে,
তোমাকে পেয়েছি বাংলাদেশ।

এত ত্যাগের বিনিময়ে তোমাকে পেয়েছি বলে,
আমি ধন্য, গর্বিত এই দেশে জন্মে,
আমার সোনার বাংলাদেশ।

তামান্না হেলাল অথৈ ।।

লেখক: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।