বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কে কী বলে এসব ভেবে থেমে থাকেন না?

Author

শুভ কর্মকার , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬ পাঠ: ৩৯ বার


মানুষ আপনার সম্পুর্ণ সম্ভাবনা না দেখে বা না জেনে আজগুবি একটা মত দিতেই পারে সেটা হোক আপনার পক্ষে বা বিপক্ষে। এই নিয়ে পরে থাকলে জীবন চলবে না, কারণ জীবন আপনার, সিদ্ধান্তও আপনার। মানুষের কথা যদি বারবার মনে করেন, তাহলে নিজের পথেই বাধা তৈরি হবে। তাই মানুষের কথা কান না দিয়ে নিজের যোগ্যতা অর্জন করতে থাকুন, নিজের লক্ষ্য ঠিক রাখুন এবং ধীরে ধীরে এগিয়ে যান।
জীবনের খেলা বড়ই অদ্ভুত। যারা আজ আপনাকে যোগ্য মনে করছে না, আপনে যদি নিজের মতো করে যোগ্য হোন, তারা আপনাকে নিয়ে এক দিন গর্ব করতে বাধ্য থাকবে। কারণ তারা আগে জানত না বা দেখেনি আপনার সুপ্ত প্রতিভা। সময়ই একদিন সব প্রমাণ করে দেয়, কে কতটা সক্ষম, কে কতটা পরিশ্রমী, আর কে নিজের স্বপ্নের প্রতি কতটা সত্য। প্রতিটি ব্যক্তির প্রতিভা আছে, কেউ অল্প তে বিকাশিত করতে পারে, কেউ পারে না। কেউ সুযোগ পায় বেশি, কেউ অল্প পার্থক্য শুধু এই জায়গায়। কিন্তু এই পার্থক্যকে অজুহাত বানিয়ে থেমে থাকা ঠিক নয়। যার সুযোগ কম, তাকে হয়তো একটু বেশি পরিশ্রম করতে হয়, একটু বেশি ধৈর্য ধরতে হয়, কিন্তু তাতেই তার শক্তি তৈরি হয়।কিন্তু যে আপনাকে যোগ্যতা দিয়ে বিচার করছে, সে জানে না তার সুযোগের কথা বা তার ওই ব্যক্তিকে বেশি সময় দেওয়ার কথা। সে শুধু ফলাফল দেখে, কিন্তু এর পেছনের গল্পটা বোঝে না। তাই অন্যের বিচার নিয়ে না ভেবে নিজের কাজ করে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিন আপনার কাজই আপনার পরিচয় হয়ে উঠবে, এবং তখন আর কাউকে কিছু বোঝাতে হবে না সবাই নিজে থেকেই বুঝে যাবে।

লেখক: সম্পাদকীয় পর্ষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।