রবিবার, ৩ মে ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ঘামঝরা শ্রম ও অধিকারহীনতার রূঢ় বাস্তবতা

Author

মুহাম্মদ রিদুয়ান , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২ মে ২০২৬ পাঠ: ১৩ বার



পহেলা মে এলেই বর্ণাঢ্য র‍্যালি আর বক্তৃতার হিড়িক পড়ে। কিন্তু শ্রমিকের প্রকৃত অবস্থা প্রশ্নবিদ্ধই থেকে যায়। পোশাক শিল্প, নির্মাণ ও কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও এর কারিগরদের জীবনযাত্রার মান পরিশ্রমের তুলনায় উন্নত হয়নি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে ন্যূনতম মজুরি দিয়ে জীবন ধারণ করা আজ এক অসম্ভব লড়াই। শ্রমিকের কাছে মানসম্মত খাবার আর বাসস্থান এখন বিলাসিতা। রানা প্লাজা বা তাজরীন ফ্যাশনের ট্র্যাজেডিগুলো বারবার আমাদের শিল্প নিরাপত্তার কদর্য রূপ সামনে আনে। তীব্র রোদে যে লবণ চাষি আমাদের জন্য উৎপাদন করেন, তিনি প্রতি কেজিতে পান মাত্র ৪ টাকা, অথচ বাজারে তা বিক্রি হয় ৪০ টাকায়। এই বৈষম্য কেবল সংখ্যার নয়, এটি শ্রমিকের প্রতি আমাদের চরম অবহেলার প্রতিচ্ছবি। মে দিবস যেন কেবল ক্যালেন্ডারের লাল তারিখ হয়ে না থাকে; বরং এটি হোক শ্রমিকের ন্যায্য পাওনা ও সম্মানজনক জীবন ফিরিয়ে দেওয়ার প্রকৃত অঙ্গীকার।

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!