রবিবার, ৩ মে ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

দূরদর্শী কাব্য

Author

Nazmul Hasan Rony, সরকারি ব্রজমোহন কলেজ,বরিশাল , সরকারি ব্রজমোহন কলেজ,বরিশাল

প্রকাশ: ২ মে ২০২৬ পাঠ: ১৭ বার


নয়ন জুড়িয়া ছিল জগতের ঘুম,
চারিপাশে ছড়িয়ে কুয়াশার ধুম।
পল্লব ছুঁয়ে গেছে নির্মল কুয়াশা,
নয়ন যেদিক যায় দেখে শুধু ধোঁয়াশা।
​চারদিক চুপচাপ, নেই কোনো শব্দ;
দিবাকর হয়ে গেছে মেঘ-আড়ালে জব্দ।
কনকনে ঠান্ডায় চারদিকে ক্লান্তি,
মনে হয় জমে যাবে আছে যত ভ্রান্তি।
​ঠিক তখনই হায়, দিবাকর দেখা দেয়—
ধরণীর বুকে তার কিরণ ছাড়ায়ে দেয়।
কিরণের দেখা পেতে ছিল আঁখি চঞ্চল,
দেখিবার পরে যেন হলো তাহা প্রাঞ্জল।
​হঠাৎ তখনই হায়, মৃদু হাওয়া বয়ে যায়,
কুয়াশার বাধা ভেঙে কে যেন আসিতে চায়!
চোখ তার দুর্বার, বর্ণিল কী রঙিন!
স্বপ্নের ঢেউ যেন ছুটে চলে অনাবিল।
​তাহার স্পর্শে আজ মুখরিত চারিপাশ,
কুয়াশার বাঁধ ভেঙে ছুটেছে আলোর রাশ।
দেখিবার পরে তাকে আনচান করে মন,
ধরণীর বুকে তাকে খুঁজে ফেরে সারাক্ষণ।
​যদি তার নাম হয় ‘দূরদর্শী কাব্য’,
মেঘ-আড়ালে তাকে দেখা— এই যেন ভাগ্য।

 

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।
লিংক কপি হয়েছে!