বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

তা’মীরুল মিল্লাতের সামনে ফুটওভার ব্রিজ চাই

Author

আজহারুল ইসলাম পিয়াস , Islamic University, Kushtia

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ পাঠ: ৩৩ বার

দেশের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী ক্যাম্পাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি থাকে। দীর্ঘদিন ধরে একটি ফুটওভার ব্রিজ স্থাপনের দাবি থাকলেও অদ্যাবধি তা উপেক্ষিত। সম্প্রতি নবম শ্রেণির ইয়াসিন কাভার্ড ভ্যানের চাপায় নিহত হওয়ায় পুনরায় দাবিটা জোরালো হচ্ছে। এছাড়া ২০১৬ সালে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুব, ২০২৩ সালে একজন গার্মেন্টস কর্মী নিহত হওয়ার পাশাপাশি অসংখ্য পথচারী আহত হয়েছেন।

‎অথচ তা’মীরুল মিল্লাতকে কেন্দ্র করে অসংখ্য প্রাইভেট প্রতিষ্ঠান, ছাত্রাবাস এবং গাজীপুরা ও তার আশেপাশের এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে। ১৫ হাজারের বেশি শিক্ষার্থীর নিরাপত্তার জন্য কি একটি ফুটওভার ব্রিজ আবশ্যক নয়? আগামীকাল আবারও কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে?

‎তাই দ্রুততম সময়ের মধ্যে যেন একটি ফুটওভার ব্রিজ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ পারাপার ও সার্বিক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: প্রচার সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।