বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

হাওরাঞ্চলে বজ্র নিরোধক ব্যবস্থা গ্রহণ জরুরি

Author

নুসরাত জাহান বৈশাখী , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ পাঠ: ২০ বার

” হাওরাঞ্চলে বজ্র নিরোধক ব্যবস্থা গ্রহণ জরুরী ”

 

সুনামগঞ্জ জেলার হাওর ও গ্রামীণ অঞ্চল গুলো প্রতি বছর বজ্রপাতের ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ে। বর্ষা ও প্রাক বর্ষা মৌসুম এলেই এখানকার মানুষের মনে আতঙ্ক নেমে আসে। আকাশে মেঘ জমলেই মানুষ ভয়ে কাঁপতে থাকে কখন যেন বজ্রপাত এসে কেড়ে নেয় একটি তাজা প্রাণ। প্রতিবছর এখানকার অসংখ্য কৃষক, শ্রমিক ও নিরীহ গ্রামবাসী বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন। অনেক পরিবার তাদের উপার্জনক্ষম সদস্য হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।একই সাথে বহু গরু,ছাগলসহ গবাদিপশু বজ্রপাতে মারা যাচ্ছে।পরিতাপের বিষয় হলো, প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটেলেও এখনো পর্যন্ত বজ্রপাত প্রতিরোধে কার্যকর ও স্থায়ী কোনো অবকাঠামোগত ব্যবস্থা এখানে নেই। অতীতে এই অঞ্চলে বজ্র নিরোধক খুঁটি মাটির নিচে স্থাপন করা ছিলো, যা বজ্রপাতের ঝুঁকি কমাতে সাহায্য করত। কিন্তু আজ আর সেই ব্যবস্থা নেই ।ফলে সাধারণ মানুষ সম্পূর্ণ অসহায় অবস্থায় প্রকৃতির এই নির্মম আঘাতের মুখোমুখি হচ্ছে।প্রতিটি প্রাণ অমূল্য। একটি প্রাণ হারানো মানে একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া।তাই মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি অত্যন্ত জরুরি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

 

 

নাম:নুসরাত জাহান বৈশাখী

শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

বিভাগ:ইংরেজি

 

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১৬ মার্চ ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।