বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

হাওর কন্যা

Author

নুসরাত জাহান বৈশাখী , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ পাঠ: ২০ বার

হাওর কন্যা

নুসরাত জাহান বৈশাখী

 

হাওর দেশের কন্যা আমি,

হাওর পাড়ে বাড়ি,

হাওরের সবুজ মাঠে-

আমি ঘুরি ফিরি।

 

পাখির ডাকে ঘুম ভাঙ্গে মোর,

শুনি তটনীর কলকলানি,

সন্ধ্যায় উঠোনে গল্পের আসরে-

চাঁদ মামা দেয় হাতছানি।

 

সরিষা ক্ষেতের ফুলের সাথে-

আমি হয়ে যাই দিশেহারা ,

সোনালী ধানের গন্ধে গন্ধে-

হই যে আমি মাতুয়ারা।

 

লাউয়ের ডগার মতোই সরল

হাওর দেশের জেলে-চাষি,

তাইতো আমার এ দেশকে-

আমি এত ভালোবাসি।

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১০ মার্চ ২০২৬ তারিখে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।