বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

শিক্ষা ও তরুণ প্রজন্মের উন্নয়ন চাই।

Author

মোছাঃ ইসমা খাতুন , ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

প্রকাশ: ৯ মে ২০২৬ পাঠ: ৪৩ বার

‎শিক্ষা ও তরুণ প্রজন্মের উন্নয়ন চাই:
‎একটি দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন নির্ভর করে সেই দেশের দক্ষ শিক্ষা ব্যবস্থা, গবেষণা ও সৃজনশীল তরুণদের পদচারণায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে মনে হয় শিক্ষার মূল উদ্দেশ্য ডিগ্রি এবং সার্টিফিকেট অর্জন করা। বলা বাহুল্য, আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শেখানো হয় যেকোনো জিনিস (কম্পিউটার,মোবাইল ফোন, টেলিভিশন, ইন্টারনেট) কে আবিষ্কার করেছেন কত সালে আবিষ্কার করেছেন। যে শিক্ষা আমাদের বাস্তব জীবনে তেমন কোনো কাজে আসে না। কিন্তু যদি এমনটা শেখানো হতো এই জিনিসগুলো কিভাবে তৈরি করা হয়েছে তাহলে শিক্ষার্থীদের হাত ধরেই একটি সমৃদ্ধ সমাজের জন্ম হতো। বর্তমান সমাজ যেন গ্রিক দার্শনিক সক্রেটিসের সেই সমাজের দৃষ্টান্ত, তিনি বলেছিলেন, “এমন একটা সময় আসবে জ্ঞানীরা জ্ঞানী হওয়ার জন্য অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করে বেড়াবে আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করে বেড়াবে।” এই ভয়াবহ সমাজকে পুনরুদ্ধার করতে তরুণ প্রজন্মের  নৈতিক মূল্যবোধের আদলে সুপ্ত প্রতিভার বিকাশ এবং নতুন জ্ঞান সৃষ্টি করতে গবেষণাধর্মী শিক্ষা এবং সুস্থ পরিবেশ বিনির্মাণের মধ্য দিয়ে এই জনবহুল বাংলাদেশকে একটি জনশক্তির দেশে রূপান্তরিত করা সম্ভব। তাই আমাদের মেরুদন্ড শক্ত করতে শিক্ষা ও তরুণ প্রজন্মের সর্বাধিক বিকাশ নতুন সরকারের কাছে এখন সময়ের দাবি।

‎মোছাঃ ইসমা খাতুন,
‎শিক্ষার্থী, বাংলা বিভাগ,
‎ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

লেখক: কার্যনির্বাহী সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।