বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

সড়ক সংস্কার

Author

মোঃ শরীফুল ইসলাম , Dhaka Central University, Dhaka College Campus, Dhaka.

প্রকাশ: ১২ জুন ২০২৬ পাঠ: ৩৩ বার

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ২ নম্বর রাউতি ইউনিয়নের টেকবাড়ি সড়কটির বেহাল। প্রতিদিন অসংখ্য যানবাহন ও মানুষ এই সড়ক দিয়ে চলাচল করলেও দীর্ঘদিন ধরে এটি কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সম্প্রতি সড়কটিতে মাটি ভরাট করা হলেও বোরো ধান সংগ্রহ মৌসুমে কৃষকদের জন্য তা নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পথচারী ও যানবাহনচালকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়ক পুরো রাউতি গ্রামের মানুষেরও যাতায়াতের প্রধান পথ। তাই জনদুর্ভোগ লাঘবে টেকবাড়ি সড়কটি দ্রুত পাকাকরণের উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

বিঃদ্রঃ প্রথম আলো পত্রিকায় আজ (১২/৬/২৬) প্রকাশিত হয়েছে।

মোঃ শরীফুল ইসলাম, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা কলেজ।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।