বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২০২৭ কার্যবর্ষের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত
বিজ্ঞপ্তি
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য নিম্নোক্ত লেখকদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হলো:
সভাপতি : নকীবুল হক
সাধারণ সম্পাদক : মেহেদী হাসান অন্তু
আগামী সাত (০৭) কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণ করতে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হলো।
