ইবির জার্নালিজম বিভাগে ক্লাসরুম সংকট
ইবির জার্নালিজম বিভাগে ক্লাসরুম সংকট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে বিভাগটিতে পাঁচটি ব্যাচ কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আরও একটি নতুন ব্যাচ যুক্ত হবে।
তবে দুঃখজনক হলেও সত্য, এই ক্রমবর্ধমান শিক্ষার্থীসংখ্যার তুলনায় বিভাগের জন্য বরাদ্দ রয়েছে মাত্র তিনটি শ্রেণিকক্ষ, যার মধ্যে দুটি তুলনামূলকভাবে প্রশস্ত এবং একটি আকারে ছোট। ফলে একই সময়ে সব ব্যাচের পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, যা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অনাকাঙ্ক্ষিত ভোগান্তির সৃষ্টি করছে।
এ প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। বিভাগের ক্লাসরুম সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে।
রূপালী আক্তার
শিক্ষার্থী,ইসলামী বিশ্ববিদ্যালয়
বিভাগ: কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম
