শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ETP প্রযুক্তি : নির্মল রাসায়নিক মুক্ত পরিবেশে।

Author

মোছাঃ আহসানা হাবিবা অরনা , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ পাঠ: ১৩ বার


ETP হলো Effluent Treatment Plant যা মূলত নিষ্কাশিত তরল বর্জ্য শোষণ প্রযুক্তি। এই প্রযুক্তির মূল কাজ হচ্ছে বিভিন্ন ধরনের শিল্পকারখানা , ল্যাবরেটরি ,হাসপাতালের তরল বর্জ্য পরিশোধন করে পরিবেশে অবমুক্ত করা।বাংলাদেশ একসময় কৃষি নির্ভর দেশ হলেও সময়ের ব্যবধানে শিল্পের বিস্তার ঘটেছে ব্যাপকভাবে। গড়ে উঠেছে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মতো শিল্প নগরী। গড়ে উঠেছে গার্মেন্টস শিল্পের মতো বিশ্ব সমাদৃত শিল্প বাণিজ্য। কিন্তু বর্জ্য অব্যবস্থাপনার কারণে এই শিল্প বিস্তার ভয়াবহ পরিবেশ বিপর্যয় ডেকে এনেছে। যার অনন্য উদাহরণ ঢাকা মহানগরী। একসময়ের সমৃদ্ধি ও ঐশ্বর্যের শহর সময়ের ব্যবধানে বর্জ্য অব্যবস্থাপনার কারণে স্থান করে নিয়েছে বিশ্বের অবাসযোগ্য শহরের তালিকায় ।তাছাড়া শিল্প নগরী নারায়ণগঞ্জ ও গাজীপুরের অবস্থাও ভয়াবহ। বর্জ্য অব্যবস্থাপনার কারণে ধ্বংস হয়েছে এসব এলাকার প্রাকৃতিক পরিবেশ। নষ্ট হয়েছে জলজ বাস্তুতন্ত্র ও আবাদি জমি।ভারী ধাতু ও রাসায়নিক মাটি থেকে ফসলে, ফসল থেকে খাদ্য তালিকায় ঢুকে পড়েছে। ফলে শিল্প বর্জ্যের ভারী ধাতু, লেড ও বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক মানব শরীরে প্রবেশ করছে এবং সৃষ্টি করছে প্রাণঘাতী ব্যাধি । এজন্য শিল্প কারখানায় , ল্যাবরেটরি ও চিকিৎসা কেন্দ্রে ETP প্রযুক্তি অত্যন্ত প্রয়োজন। এর মাধ্যমে রাসায়নিক ও ভারি ধাতু যুক্ত পানি শোষণের পর পরিবেশে মুক্ত হবে । ফলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অনেক অংশেই কমানো সম্ভব। তাছাড়া রাসায়নিক মুক্ত পানি ফসলি জমিতে সরবরাহের মাধ্যমে ফসলের উৎপাদন খরচ অনেক অংশেই কমানো সম্ভব।এই পানি মৎস্য চাষেও ব্যবহার করা যেতে পারে। যা পানির অপচয় রোধ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবে। কিন্তু দুঃখ জনক হলেও সত্যি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালায় Red ক্যাটাগরির শিল্পে ETP বাধ্যতামূলক হলেও বাংলাদেশের অধিকাংশ ভারী ও রাসায়নিক শিল্প কারখানায় নেই সুব্যবস্থিত বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা। যা পরিবেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। দ্রুত এদিকে নজর না দিলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বাংলাদেশের জন্য অনিবার্য হয়ে পড়বে। এজন্য প্রয়োজন সরকারি ভাবে চাপ ও আইন প্রয়োগের মাধ্যমে ভারী ও রাসায়নিক শিল্পে সুব্যবস্থিত বর্জ্য ব্যবস্থাপনা সুনিশ্চিত করা। পাশাপাশি শিল্প মালিকদের উচিত দেশের একজন সুনাগরিক হিসেবে নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে  নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রমাণ করা। তবেই বাঁচবে প্রকৃতি বাঁচবে মানুষ। নিশ্চিত হবে নির্মল রাসায়নিক মুক্ত পরিবেশ।



লেখক: দপ্তর সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩০ জুলাই ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।