শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

সাপের উপদ্রব

Author

মোছাঃ আহসানা হাবিবা অরনা , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ২৭ বার

সম্প্রতি সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে সাপ আতঙ্ক বেড়েছে চরমভাবে। বিশেষ করে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল এবং জুলাই ৩৬ হলে মাঝে মাঝেই বিভিন্ন বিষাক্ত ও নির্বিষ সাপের দেখা মিলছে। হঠাৎ করে রুমে, ওয়াশ রুমে, করিডোরে কিংবা রিডিং রুমের সামনে সাপ দেখে আতঙ্কিত হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ফলে একপ্রকার ভয়ে আতঙ্কেই দিন কাটাচ্ছে তাদের । বিশেষ করে নিচতলায় থাকা শিক্ষার্থীরা বেশি ভুক্তভোগী হচ্ছে এবং ভয় আতঙ্ক নিয়েই দিনপার করছে। সাধারণত বৃষ্টির মৌসুমের পর আগাছার বৃদ্ধি বেড়ে যাওয়া কিছু সেই অনুপাতে আগাছা পরিষ্কারের অভাব, ড্রেনেজ ব্যবস্থাপনার দূর্বলতা, পরিস্কার পরিচ্ছন্নতার ঘাটতি, কার্বলিক এসিডের কার্যকারিতা কমে যাওয়া ইত্যাদি কারণে  শিক্ষার্থীদের রুমে কিংবা করিডোরে সাপ ঢোকার সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে শিক্ষার্থীরা একদিকে যেমন আতঙ্কগ্ৰস্ত হচ্ছে অন্যদিকে তেমন নিরাপত্তা শঙ্কায় ভুগছে। এমনকি উপরের ফ্লোরগুলোতেও বেশ কয়েকবার সাপ দেখা গিয়েছে, যা সত্যিই উদ্বেগের বিষয়। বিশ্ববিদ্যালয় জীবনে হল প্রতিটি নারী শিক্ষার্থীর কাছে অন্যতম নিরাপত্তাস্থল এবং ভরসার জায়গা। এজন্য শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে খুব দ্রুত এর যথাযথ সমাধান প্রত্যাশা করছি।

লেখক: দপ্তর সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।