শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

AI – এর যুগে বদলাক শিক্ষার ধরণ।

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৯ বার

 AI -এর যুগে বদলাক শিক্ষার ধরণ।

একসময় শিক্ষার প্রধান লক্ষ্য ছিল বই পড়ে তথ্য মনে রাখা। পরীক্ষার খাতায় সেই তথ্য লিখে ভালো নম্বর পাওয়াই ছিল সাফল্যের মাপকাঠি। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত বিকাশ সেই ধারণাকে বদলে দিচ্ছে। এখন তথ্য জানা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তথ্য যাচাই, বিশ্লেষণ ও সঠিকভাবে কাজে লাগানোর দক্ষতা। বর্তমানে শিক্ষার্থীরা AI-এর সাহায্যে কঠিন বিষয় সহজভাবে বুঝতে, বিভিন্ন তথ্য খুঁজে বের করতে, ভাষাগত ভুল সংশোধন করতে এবং নতুন ধারণা তৈরি করতে পারছে। ইউনেসকোর ‘শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা কাঠামো’-এ শিক্ষার্থীদের AI ব্যবহারের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সমালোচনামূলক চিন্তা ও দায়িত্বশীল  ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার বিকল্প নয়, এটি শিক্ষার সহায়ক হতে পারে। কারণ AI সবসময় সঠিক তথ্য দেয় না। যাচাই না করে AI-এর দেওয়া তথ্য ব্যবহার করলে ভুল শেখার ঝুঁকি থাকে। আবার সব কাজ AI-এর ওপর ছেড়ে দিলে শিক্ষার্থীর নিজস্ব চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতাও দুর্বল হতে পারে। তাই শিক্ষাব্যবস্থায় AI-কে ভয় পাওয়ার বদলে দায়িত্বশীলভাবে ব্যবহার শেখাতে হবে। শিক্ষক হবেন পথপ্রদর্শক, AI হবে সহায়ক হাতিয়ার। আর শিক্ষার্থীকে হতে হবে সচেতন, অনুসন্ধিৎসু ও চিন্তাশীল। প্রযুক্তি যতই এগিয়ে যাক, শেখার মূল শক্তি যেন মানুষের চিন্তাশক্তিই থাকে-এটাই হওয়া উচিত আগামীর শিক্ষার লক্ষ্য।
লেখক: প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।