সোমবার, ২ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কিশোরগঞ্জ-মহাখালী রোডে বাস বন্ধ।

Author

মোঃ শরীফুল ইসলাম , Dhaka Central University, Dhaka College Campus, Dhaka.

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ পাঠ: ৪২ বার

  • কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রোডে বাস সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মূল কারণ হিসেবে জানা যায়, এই রোডে পুরাতন ও নতুন বাস সংযোজন-বিয়োজন নিয়ে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকার পরিবহন মালিক সমিতির মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব। এই রোডে চলাচলকারী বাস গুলো হচ্ছে, অনন্যা সুপার,অনন্যা ক্লাসিক, জলসিড়ি ও উজান-ভাটি। প্রতিদিন ঢাকাগামী প্রায় হাজারো সাধারণ মানুষ, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সড়ক দিয়ে কেবল কিশোরগঞ্জের মানুষ চলাচল করে না, বরং পাশ্ববর্তী জেলার মানুষও প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, পূর্ব ঘোষিত ছাড়া বাস সার্ভিস বন্ধ করা‌ । এমতাবস্থায় অনেকেই অত্যন্ত চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে । বিশেষ করে পূজার ছুটি শেষে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে গিয়ে বিপাকে পড়েছেন চাকরিজীবী ও শিক্ষার্থীরা। ফলে রেল সেবার উপর অতিরিক্ত প্রভাব অনেকটাই বেড়ে যাবে । এতে দূর্ঘটনার ঝুঁকিও রয়েছে। অনেকেই অতিরিক্ত ভাড়ার মাধ্যমে সিএনজি ও প্রাইভেট কারের মাধ্যমে ঢাকায় যাতায়াত করছে। সাধারণ মানুষের ভোগান্তির এই দায়ভার কে নেবে ? তাই জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিঃদ্রঃ এই লেখাটা ২৭/১০/২৬ খ্রি: দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মোঃ শরীফুল ইসলাম, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা কলেজ।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।