বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

পাকা রাস্তা চাই।

Author

মোঃ শরীফুল ইসলাম , Dhaka Central University, Dhaka College Campus, Dhaka.

প্রকাশ: ১৩ জুন ২০২৬ পাঠ: ৪২ বার

পাকা রাস্তা চাই
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ২ নম্বর রাউতি ইউনিয়নের টেকবাড়ি রাস্তা। যানবাহন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা হওয়ায় চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। সম্প্রতি রাস্তাটি মাটি দিয়ে ভরাট করায় বোরো ধান সংগ্রহের মৌসুমে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। এই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে চলাফেরা করাও অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। এই রাস্তা দিয়ে শুধু টেকবাড়ির মানুষ চলাচল করে না, বরং পুরো রাউতি গ্রামের বাসিন্দারাও ব্যবহার করেন। যাতায়াতের দুর্ভোগ এড়াতে অতি দ্রুত রাস্তাটি পাকা করার জন্য তাড়াইল উপজেলা প্রশাসন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিঃদ্রঃ দৈনিক ইত্তেফাক পত্রিকায় (১৩/৬/২৬) ইং প্রকাশিত হয়েছে।

মো. শরীফুল ইসলাম, তাড়াইল, কিশোরগঞ্জ।

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা কলেজ।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।