শ্রেণীকক্ষের বাহিরে কেন ছুটছে শিক্ষার্থীরা?
আজকের শিক্ষাব্যবস্থায় শ্রেণিকক্ষকে ছাপিয়ে কোচিং ও প্রাইভেট টিউশন শিক্ষার্থীদের প্রধান ভরসাস্থল হয়ে উঠেছে। একদিকে যেমন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য ব্যয়বহুল খরচ হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা প্রতিযোগিতার ছলে হারাচ্ছে তাদের মানসিক প্রশান্তি। এর ফলে শিক্ষা আনন্দের পরিবর্তে প্রতিযোগিতা, উৎকণ্ঠার এবং হতাশার বিষয়ে পরিণত হচ্ছে। এক্ষেত্রে কোচিং সেন্টারগুলো অভিভাবকদের উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক চাপ এই প্রবণতাকে আরও উসকে দিচ্ছে। শ্রেণিকক্ষে মানসম্মত ও আনন্দদায়ক পাঠদানের অভাবও শিক্ষার্থীদের কোচিংমুখী করার অন্যতম কারণ। কোচিংয়ের বাড়তি ব্যয় অনেক পরিবারের জন্য আর্থিক চাপ তৈরি করছে এতে শিক্ষার্থীরা নিজের খরচ বহন করতে নিজেদেরও গৃহশিক্ষক বা কোচিং টিউটর হতে হচ্ছে। ভালো ফলাফলের চাপ শিক্ষার্থীদেরকে তাদের শখ, সৃজনশীলতা, স্কিল এসবকে বিসর্জন দিতে বাধ্য করে। এই অবস্থায় শ্রেণিকক্ষে যোগ্য শিক্ষকের মাধ্যমে কার্যকর শিক্ষাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এছাড়াও পরীক্ষাকেন্দ্রিক মূল্যায়ন কমিয়ে সৃজনশীল ও বাস্তবমুখী শিক্ষার দিকে প্রাধান্য দিতে হবে। শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা কমিয়ে তাদের মেধা বিকাশের দিকে এগিয়ে আসতে হবে।
