বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

আগুন নেভাতে স্কাউট সদস্যদের প্রশিক্ষণ দিন

Author

আখতার হোসেন আজাদ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯ পাঠ: ৪২ বার

বাংলাদেশে এখন গ্রীষ্ম ঋতু বিরাজ করছে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে আবহাওয়া উত্তপ্ত থাকায় বর্তমানে বিভিন্ন স্থাপনায় আগুন লাগা যেন নিত্যদিনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। আগুন নেভানোর চেয়ে আগুনের যেন সূত্রপাত না হয় সেই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা জরুরী। দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশে ফায়ার সার্ভিস স্টেশন প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অনেক সময় দেখা যায়, কোথাও আগুন লাগলে দুর্ঘটনাস্থল দূরে হবার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের সিংহভাগ ক্ষতিগ্রস্থ হয়ে যাবার পরে ঘটনাস্থলে পৌঁছান। আগুন লাগার প্রাথমিক অবস্থাতেই যদি তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তাহলে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির মাত্রা কমানো সম্ভব। এক্ষেত্রে স্কাউট সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের অধিকাংশ শিক্ষা-প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম রয়েছে। বর্তমানে বাংলাদেশে স্কাউট সদস্য সংখ্যা প্রায় ১৮ লাখ। এমনিতেই স্কাউট সদস্যরা আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক প্রশিক্ষণ পেয়ে থাকে। কিন্তু তাদের যদি আগুন নিয়ন্ত্রণে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া যায় তবে তা অনাকাঙ্ক্ষিত দুর্যোগের প্রতিরোধে এই বাহিনীর সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কোথাও এই রকম পরিস্থিতির সৃষ্টি হলে প্রশিক্ষিত স্থানীয় স্কাউট সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারবে। দেশের বিভিন্ন ক্রান্তিকালে (ঝড়, বন্যা, জলোচ্ছাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ) স্কাউট সদস্যরা সুনামের সাথে পরিস্থিতির মোকাবেলা করেছে। এক্ষেত্রে দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের উদ্যোগে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের দ্বারা এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পাদন করা যেতে পারে। জনগুরুত্বপূর্ণ বিষয়টি অতীব গুরুত্বের সাথে পর্যালোচনা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আখতার হোসেন আজাদ
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

সিনিয়র রোভার মেট
ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।
আজকালের খবর
২৫.০৪.২০১৯

লেখক: প্রতিষ্ঠাকালীন সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৫ এপ্রিল ২০১৯ তারিখে দৈনিক আজকালের খবর পত্রিকায় প্রকাশিত।
প্রকাশিত: দৈনিক আজকালের খবর
Paper Cutting
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।