শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ফসল শুকানোর জন্য সড়ক ব্যবহার কতটা নিরাপদ?

Author

মোছাঃ আহসানা হাবিবা অরনা , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ পাঠ: ১৪ বার

ফসলি মৌসুমে এদেশের ঘাটে পথে যে ফসল শুকানোর হিড়িক লাগে তা এদেশে নতুন নয়। বসতবাড়ির অবস্থান রাস্তার আশেপাশে হলে কিংবা বাড়িতে শুকনো জায়গার অভাব থাকলে অধিকাংশ কৃষকই ফসল শুকানোর জন্য জনগণ কিংবা যানবাহন চলাচলের রাস্তা ব্যবহার করেন। বিশেষ করে ধান, গম, বিচালি , ভুট্টা ইত্যাদি নানা রকম ফসল রাস্তার উপর বিছিয়ে রাখা হয় শুকানোর উদ্দেশ্যে। কিন্তু এসব ফসল রাস্তায় শুকানোর ফলে কৃষকের কাজ কিছুটা সহজ হলেও তা সাধারণ মানুষের জীবনের জন্য অনেক সময় হুমকি হয়ে দাঁড়ায়। রাস্তায় ফসল শুকাতে দেওয়া হলে সেগুলো মূলত রাস্তার স্থিতিঘর্ষণ বল কমিয়ে বা বাড়িয়ে ফেলে ফলে বাইক আরোহী কিংবা পথচারী সহজেই দূর্ঘটনার শিকার হতে পারে। তাছাড়া বর্ষার মৌসুমে বৃষ্টির পর রাস্তায় থাকা খড় ও ধানের গুঁড়া অনেক সময় ভিজে গিয়ে রাস্তা অত্যন্ত পিচ্ছিল করে ফেলে, যার ফলে যেকোনো যানবাহন সহজেই নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হতে পারে। এবছর ঈদ যাত্রার সময়ও রাস্তায় থাকা ফসলে পিছলে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটছে কিন্তু এই বিষয়ে উল্লেখযোগ্য প্রদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা স্থানীয় প্রশাসনকে সেইভাবে এগিয়ে আসতে দেখা যায়নি । যার ফলে এই ধরনের দূর্ঘটনার পুণরাবৃত্তি বারবার ঘটছে। মহাসড়ক আইন ২০২১ অনুসারে, মহাসড়ক কিংবা যানচলাচলের রাস্তায় ফসল শুকানো আইনগত দিক থেকে অপরাধ হলেও এই আইনের যথাযথ প্রয়োগ নেই। যার ফলে বারবার দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে গ্ৰাম্য এলাকার রাস্তাগুলো বেশিরভাগই তদারকির বাইরে। ফলে এই রাস্তাগুলোতেই দূর্ঘটনা বেশি ঘটছে এবং দলীয় ও স্থানীয়দের ক্ষমতার প্রভাবে এই বিষয়গুলো ধামাচাপা পরে যাচ্ছে। কিন্তু জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সমস্যা নিরসন করা সরকারের অন্যতম দায়িত্ব। এজন্য গ্ৰাম্য এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের নজরদারি আরো বাড়ানো উচিত। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল, জরিমানা করে হলেও বিষয়টি নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা তৈরি এবং জনসাধারণের সাবধানতা, তবেই এই ধরনের দূর্ঘটনা থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হবে। মনে রাখতে হবে প্রতিটি সড়ক দুর্ঘটনা কোনো না কোনোভাবে অব্যবস্থাপনা, অসাবধানতা ও অনিয়মের ফসল।

লেখক: দপ্তর সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৯ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক। পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।