গৌণ চরিত্র
আমি গল্প ফেরি করি।
কিছু হাসি আর সুখ ক্রয়ের ক্ষীণ চেষ্টা-
শব্দের যোগান দেই, কখনো করেছি অভাবের রুপায়ন ।
ব্যাথা সংগ্রহে, দৃষ্টি সরিয়ে চক্ষু প্রসারিত করি।
আবার দৃশ্য এড়াতে দৃষ্টি ছোট করি।
উচ্চ চাপে ভাবকে সংকুচিত করে,
শখের আল্পনা আঁকতে ব্যায় করা আমার উনিশটি বছর। কতবার সে গল্প করেছি।।
মানুষ শুনেছে, কিন্তু তার যোগানদাতা-কে বোঝেনি।
2.40 am
লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
