শোকের কিচ্ছা
মন খারাপ ছিল, বলিনি।
তারপর আকাশে মেঘ জমল,
ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে দুনিয়ার ক্ষতগুলো পূরণ হলো।
সেদিন রাগ হয়েছিল খুব,
দেখলাম সূর্য তাকাল না আর—
এতে, গরমে জ্বলুনি চাপা বৃদ্ধের আরাম হলো।
আমার হাসি-আনন্দ,
তোমার চোখের রেখায় ভাঁজ ফেলেছিল কখনো ? না।
তাহলে অনর্থক হাসির চেয়ে
দুনিয়াসয়লাব অনুভূতি আসুক—
মুছে যাক কিছু ক্লেদ, অসম বঞ্চনা,
লোপ পাক ভিক্ষুকের আমরণ গ্রাস।
উত্তাল জলস্রোতে হারানো ছোট ঢেউগুলোর মতো- মহীর অপরিণত ভুলগুলো আমি গিলে খেতে থাকি!
~শোকের কিচ্ছা
২৬ মে, রাত ১১.৫০
রোকেয়া হল
লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
