বিসর্গ
মননের সুখ-সমৃদ্ধি হারিয়েছে যান্ত্রিকতায়
সন্ধ্যাকাশে লীন হওয়া আলোর মতো।
নির্বাসনে যাওয়া শৈশব-কৈশরের চঞ্চল চিত্ত,
বছর চারিক আমার দেহকে খুঁজছে।
গাঢ় হতে হতে সবুজের কালো দ্বীপ থেকে কালো কাকড়া, বনমানুষের চর ঘুরে সে এখনো আমার পিছে ছুটছে।
তার পূর্বজের দেহকে খুজতে।
আজ আমিও শুরু করেছি, হাঁটছি সেই সৌন্দর্যের পিছে,
ফুল পাখি লতাপতার মন কে খুঁজতে।
হাঁটবো, খুঁজতে খুঁজতে না পেলেও হাঁটবো
সেই পরিচিতের খোঁজে।
এভাবে নিষ্কর্ম বসে, বোধ শক্তি খুইয়ে মরার আগে –
জনাকীর্ণ জীবন থেকে তাই বিদায় নিলাম।
~ বিসর্গ
দুপুর ২.০০ টা
লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
