বুধবার, ৬ মে ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

তাইতো মোরা লজ্জিত

Author

ইমরান নাজির , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ পাঠ: ৮২ বার

তাইতো মোরা লজ্জিত
ইমরান নাজির

দীর্ঘ ন’মাস যুদ্ধ করে
পেলাম স্বাধীন দেশ,
স্বাধীন দেশের স্বাধীন জাতি
মুক্ত পরিবেশ।

ছাব্বিশে মার্চ যুদ্ধ শুরু
ডিসেম্বরে শেষ,
ষোলো তারিখ বিজয় দিবস
সবাই খুশি বেশ।

একাত্তরে স্বাধীন হলাম
জীবন দিয়ে বিসর্জন,
সত্যিকারের স্বাধীনতা
হয়নি আজো অর্জন।

সত্যিকারের স্বাধীনতা
হয়নি আজো অর্জিত,
স্বাধীন দেশে পরাধীনতা
তাইতো মোরা লজ্জিত।

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ষান্মাসিক সরসিজ ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!