বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কুরবানি

Author

ইমরান নাজির , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৭ মে ২০২৬ পাঠ: ২৬ বার

কুরবানি

ইমরান নাজির

 

প্রভুর রাহে কুরবানি দাও

সামর্থ্যবান যারা,

সুস্থ সবল ষণ্ড-ছাগল

মেষ-গড্ডল দ্বারা।

 

ধনদৌলত আছে যাদের

নেসাব পরিমাণ,

তাদের ওপর ওয়াজিব তা

বলেন নবিজান।

 

গোশত-রূধির চান না বিভু

দেখেন মনের গতিক,

মনের নিয়ত শুদ্ধ হওয়া

কবুল হওয়ার প্রতীক।

 

গোশত খাওয়া লোক দেখানো

এ হয় যাদের আশা,

পাবে না ওরা প্রতিদান এবং

রবের ভালোবাসা।

 

কুরবানি তো হবে কেবল

মহান রবের তরে,

তবেই তিনি খুশি হয়ে

নেবেন কবুল করে।

 

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।