বৈরাগী

বৈরাগী
মুহাম্মদ শাফায়াত হুসাইন
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সত্যে যাও রাগী
পারিবারিক জীবন গড় ছেড়ে ভণ্ড
গার্হস্থ জীবনে অন্ন দানে হলে পণ্ড
ধরা ধামে কুল রবে না হবে বৈরাগী।
গার্হস্থ জীবন সুখে হও অনুরাগী
তবে প্রয়োজন আছে কী বৈরাগ্য মণ্ড?
সন্ন্যাসে মুক্তি পাবে না,কালে পাবে দণ্ড
কেন নৈতিক জীবন যাপনে বিবাগী?
হে মানব শ্রেষ্ঠতম জীবন গড়তে
নিমগ্ন হও নৈতিক জীবন যাপনে
ভুল না অন্যকে শিক্ষা প্রদান করতে।
ধরণী ও স্বর্গে পূণ্য প্রাপ্তির সাধনে
সুখ নয় স্বস্তি শ্রেয়,ক্ষোভে প্রাণ হতে
তবে প্রাণ পূত তুল্য হবে ঐ পাবনে।
লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকায় প্রকাশিত।

