রুবাইয়াত-ই-শাফায়াত

রুবাইয়াত-ই-শাফায়াত
মুহাম্মদ শাফায়াত হুসাইন
আল্লাহ ছাড়া নেই উপাস্য, মুহাম্মদ হয় যে রাসুল,
তোঁমার নামে সকাল সন্ধ্যা থাকি যেন সব মশগুল।
তব দ্বারে আকুল আবেদন স্মরণ ছুটে না যেন,
কোন ক্ষণে; দিদারের আশায় যেন সদা হই ব্যাকুল।
আল্লাহ ছাড়া নেই উপাস্য, থাকে যেন এই ইমান,
সব সৃষ্টি যাঁর, হুকুম ও তাঁর মানো স্রষ্টার এক বিধান।
পথটি তোমার মুক্তির নিশান কায়েম করো দ্বীন ইসলাম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ পড়েছো কি কোরআন?
পথ হাঁরাকে মুক্তির দিশা পেতে দিলে আল কোরআন,
দুনিয়া ও আখিরাতের মুক্তির আছে সমাধান।
ব্রেনে ঢালো অবিরত কল্যাণকর সব জ্ঞান যত,
ঐশী কিতাব পড়ো, জানো, মানো ওহে মুসলমান।
লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকায় প্রকাশিত।

