বুধবার, ৬ মে ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

রুবাইয়াত-ই-শাফায়াত

Author

মুহাম্মদ শাফায়াত হুসাইন , কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ পাঠ: ৪২ বার

রুবাইয়াত-ই-শাফায়াত
মুহাম্মদ শাফায়াত হুসাইন

বহিষ্কৃত শয়তান থেকে আল্লার কাছে আশ্রয় চাই, শুরু করলাম পূত নামে আল্লার, আদি অন্ত নাই, যাঁর করুণা কৃপার; নিষ্কাম নিরপেক্ষ এক আল্লাহ সমতুল্য তাঁর নেই কেহ; ইচ্ছাময়ের তাই গুণ গাই।

তুমি জগৎ পালনকর্তা মহান রাব্বুল আলামীন, দিচ্ছো কত সৃষ্টির জন্য সব নিয়ামত সীমাহীন। সাজিয়েছো তোমার সৃষ্টি জগৎ যার নেই কোন খুঁত, বিচার দিনে বিচার করবে যে আহকামুল হাকিমীন।’

আসমান জমিন সহ আছে যত স্রষ্টার সৃষ্টিকুল, আল্লাহ নামের জিকিরে সব থাকে সদা হয় মশগুল। যতোই ডাকি তবুও কেন মোর তৃপ্তির সাধ মিটে না, এ কী মধুর নাম শেখালেন খোদ মুহাম্মদ মোর রাসুল।

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!