জিজ্ঞাসা
আপনি কি জানেন..?
রাত আর ঘুমায় না এখন।
চাঁদ উঠতে দেরি হলেও,
সাঁঝের বেলা— কুমোর মেয়ে নাইতে যায় না কেন?
শুনেছিলাম তার পানপাতার শাড়ি ছিঁড়েছে।
ফুরিয়ে গেছে কাজল, ঠোঁটে মাখা রং
হারিয়ে গেছে কালো খোঁপা, আর বাঁ পায়ের নূপুর।
প্রতিদিন সন্ধ্যা নাগাদ অপেক্ষা করেও শান্ত ঝিলের পানকৌড়িরা দেখা পায় না শ্যামার।
জলের শামুক, হাঁসের পাল আর ব্যস্ত বিকেল থেকে হঠাৎ হারিয়ে গেছে আস্ত একটি মানুষ।
তার চিন্তায় ঘুমায় না রাত, ঝিঁঝিঁ—জোনাকির দল। আর কুমোরবাড়ির বয়স্ক নেড়ি কুত্তাটা।
লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
