মানিক
বৃদ্ধের পান বিড়ির দোকানে আজ বিশাল আয়েশ।
খন্দকার বাড়িতে শিমলার জন্য কুটুম আইছে
পোলা নাকি সভ্য, সুদর্শন, শুনিছে মানিক।
কলিজার মধ্যে বিশাল ভারে
এখন কথা কইবার পারে না সে।
করিম চাচারে দুইডা সিগারেট দিয়া আবার পানের জন্য দাঁড়াই আছে, মুরুব্বিদের কথা শুনে,
সামনের শুক্কুরবার বিয়া।।
ছোডোকাল থেইকা যে শিমলা জুটি আছিলো হেইডা জনমের মত ভাঙবো, এইডা ক্যান যেন মাইনা নিবার পারি না আমি।
ওরে যে সেদিনও কদম পাইড়া দিলাম,
লাল রঙের দেশি পেয়ারা খাইলাম দুইডা মিলে।
ওর একটা ভুড়িওয়ালা বর হইবো বইলা খেপাইলাম।
মানিক উত্তরের আশা না করে
প্রশ্নগুলো শূন্যে ছুঁড়ে ভাবে,
ওরে ক্যান ছাইড়া যাইতে
আমি অন্ধকার অতলে হারাই,
ভাবিলে ক্যান গলায় ভয় আইসা বিঁধে।
এমনডা তো হয় নাই কোনবার।
তবে কি এই বনমালা রোডে আর বিকাল নামবো না?
এইডা কি কাশফুল, কদম আর শাপলার শেষ মৌসুম?
ওরে ভালোবাসি নাই তো কি হইছে,
ওর বর হইলে কি আমারে মানাইতো না!?
~ মানিক
৯.২০ রাত
