সুখ
হে পূর্নিমার চাঁদের প্রতিবিম্ব,
চোখের তারায় পাওয়া হৃদয়ের ক্ষত
ঠোঁট যুগলে নড়ে ওঠা যুক্তির ফোয়রা।
হায়! আমার রাতের ঘুম
অন্তেরের প্রশান্তি!
চিন্তায় ভারাক্রান্ত মাথা ব্যাথা!
তপ্ত নজরের কামুক চাহনি।
হদিস কই তোমার?
ভুখার সহস্র বছরের আর্তনাদ কর্ণগোচর হয় কি?
হে জীবন, জাহান,জগৎ, জাদু
আল্লাহর পছন্দের প্রতিমা,
তোমার জন্য এত প্রেম, ফোলানো ঠোঁট। অভিমান অনুযোগের চাহনি ভরা-
নিষ্পলক দৃষ্টি আজ জোৎস্নার পানে তোমার অপেক্ষায়। আসুন আর প্রশান্ত করুন।
লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
