সোমবার, ২ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নির্লজ্জ চাঁদ

Author

বিনতে আব্দুস সালাম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ পাঠ: ২৮ বার

কেমন হতচ্ছাড়া চাঁদটা!
লাজ-শরমের মাথা খেয়ে,
উদোম গায়ে ঘোমটা খোলা—

বলি, কলঙ্ক তুই ধুলি কোথায়?
চোখ-ধাঁধানো যৌবনের এই জৌলুসই বা ছিল কোথায়?
কোন দোষে বা ক্যাবলা পুরুষ নারীর সাথে তোকে মেলায়?

নিটোল দেহ, কাব্যরসে শূন্যে কে বা শরীর দোলায়?
এই দিন সাতেকেই রূপের বদল— ছলনাময়ী কাকে মানায়?!

আজ লজ্জা ভুলেও চোখ মরেনি
ড্যাবড্যাবিয়ে আবার তাকায়।

তোর চাঁদবদনে মরিনা আর,
আমার কান্তা, নলি ভালো।
দূর হয়ে যা, তাকাসনে আর—
এত গায়ে-পড়া কেন হ্যাঁ গো!

~নির্লজ্জ চাঁদ

 

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।