বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নোটিশন করুন

সাবেক কেন্দ্রীয় সভাপতি সজীব প্রধানকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকা এবং ২০২৫-২৬ কার্যবর্ষের বার্ষিক প্রতিবেদন দাখিল প্রসঙ্গে জরুরি নোটিশ

Author

নোটিশ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১ আগস্ট ২০২৬ পাঠ: ২৯ বার

বিজ্ঞপ্তি লোড হচ্ছে...

অনুগ্রহ করে সেকেন্ড অপেক্ষা করুন

জনাব,
মুহম্মদ সজীব প্রধান,
সাবেক কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

বিষয়: সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকা এবং ২০২৫-২৬ কার্যবর্ষের বার্ষিক প্রতিবেদন দাখিল প্রসঙ্গে জরুরি নোটিশ।

আপনার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। পরবর্তীতে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত আবেদনের প্রেক্ষিতে কারণ দর্শানোর জন্য অতিরিক্ত সময় প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত বর্ধিত সময়সীমা অতিবাহিত হওয়ার পরও আপনি কোনো লিখিত জবাব বা গ্রহণযোগ্য ব্যাখ্যা উপদেষ্টা পর্ষদের নিকট দাখিল করেননি।

এ অবস্থায় অভিযোগের বিষয়ে উপদেষ্টা পর্ষদের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত না হওয়া পর্যন্ত আপনাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত গ্রহণ, প্রতিনিধিত্ব এবং সংগঠনের নামে কোন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

একই সাথে আপনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় পর্ষদের সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় ২০২৫-২৬ কার্যবর্ষের সংগঠনের পূর্ণাঙ্গ বার্ষিক প্রতিবেদন, যার মধ্যে সকল আয়-ব্যয়ের বিবরণ, আর্থিক হিসাব, সংশ্লিষ্ট ভাউচার, প্রয়োজনীয় দালিলিক প্রমাণ এবং কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকবে, এই নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ৭ (সাত) দিনের মধ্যে কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদের নিকট দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, উপরোক্ত নির্দেশনা যথাসময়ে প্রতিপালনে ব্যর্থ হলে অথবা উপদেষ্টা পর্ষদের নির্দেশ অমান্য করা হলে, সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশক্রমে

মো. ফয়সাল আহাম্মদ
সদস্য, কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

মো. জাহানুর ইসলাম
সদস্য, কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।